২৮ বছরের সাংবাদিকের দেহ উদ্ধার সেপ্টিক ট্যাঙ্কে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়খণ্ডে। গুঞ্জন, যে জমিতে ওই সেপ্টিক ট্যাঙ্ক ছিল, সেই জমির মালিকের দুর্নীতিই ফাঁস করেছিলেন মুকেশ চন্দ্রকর নামের ওই সাংবাদিক। প্রশ্ন উঠছে, তাহলে কি সেই জন্যই তাঁকে খুন হতে হল? শুক্রবার বিজাপুরে তাঁর দেহ নজরে আসার পর থেকেই ঘনাচ্ছে রহস্য।

