কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কত টাকার সম্পত্তি রয়েছে, সে বিষয়ে সোমবার তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর)। এডিআর প্রকাশিত তথ্য তুলে ধরে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বর্তমানে দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর রয়েছে ১৫ লাখ টাকার সম্পত্তি। আর সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নায়ডু। টিডিপি নেতা চন্দ্রবাবুর মোট ৯৩১ কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে জানিয়েছে এডিআর। প্রতিবেদন অনুসারে, দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি পরিমাণ ৫২ কোটি ৫৯ লক্ষ টাকা।

About The Author